April 8, 2026, 8:43 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির সমাবেশ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে  আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
গত রবিবার সকালে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই সমাবেশের ঘোষণা দেন।
রিজভী বলেন, মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিদিন অবনতি হচ্ছে। আমরা তার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে   আজ সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা করছি। ঢাকার সমাবেশটি আগামীকাল  সোমবার  দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। তবে গাজীপুর ও খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের কারণে মহানগর দুটিতে সমাবেশ হবে না।
তিনি বলেন, সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ কমিশনারকে আমরা অবহিত করেছি। সিটি করপোরেশনের সঙ্গেও কথা বলেছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/৭মে২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর