April 13, 2026, 2:23 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

খালেদা জিয়ার অসুস্থতা এবং মুক্তি বেশি প্রাধান্য – বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং মুক্তির বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে আসন্ন ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

গতকাল শুক্রবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সিনিয়র নেতাদের বৈঠক সন্ধ্যায় শেষ হওয়ার পরে বিষয়বস্তু নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আগামীতে বিএনপি ও গণতান্ত্রিক শক্তি কীভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করবে তা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়েছে। এ অবস্থায় একদিকে খালেদা জিয়ার অসুস্থতা ও মুক্তির আন্দোলন, একই সঙ্গে গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন- এই দুই বিষয়ই এখন বিএনপি নেতাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দুই ঘণ্টাব্যাপী রুদ্ধদার এ বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, শওকত মাহমুদ, ইনাম আহমেদ চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার আমিনুল হক, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আতাউর রহমান ঢালী, জয়নাল আবেদীন, আব্দুল হাই শিকদার, গাজী মাজহারুল আনোয়ার, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এম এ কাইয়ুম, অধ্যাপক সুকোমল বড়ুয়া, তাজমেরী এস ইসলাম, আ ন হ আক্তার হোসেন, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন রশিদসহ শতাধিক নেতা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৫মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর