December 11, 2025, 9:26 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

সেন্সরে ‘স্বপ্নজাল’

সেন্সরে ‘স্বপ্নজাল’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

‘মনপুরা’ ছবির পর বিরতি নেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। তবে বিরতির পর তিনি গত বছর নতুন ছবি ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু করেন। বর্তমানে ছবির এডিটিং-ডাবিং শেষ করেছেন এই নির্মাতা। গিয়াস উদ্দিন সেলিমের ক্যামেরা ফ্রেমে এবার বন্দি হয়েছেন নায়িকা পরীমনি ও নবাগত মুখ ইয়াশ রোহান। গত বছরের ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শুটিং চলতি বছরের শুরুতে শেষ করেছেন পরিচালক। চাঁদপুর, কলকাতায় এ ছবির শুটিং হয়েছে। ছবিটি নিয়ে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, সম্পাদনার পর ছবির মোট দৈর্ঘ্য হয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। নভেম্বরে ছবিটি সেন্সরে জমা দেয়ার জন্য প্রস্তুত করেছি। তবে সেন্সরে দিলেও ছবিটি আগামি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে। চলতি বছরে বেশ কিছু ছবি মুক্তি পাবে। আর জানুয়ারিতে ভর্তি পরীক্ষাসহ নানান ঝামেলা থাকে। তাই ছবি মুক্তির জন্য ফেব্রুয়ারির ৯ তারিখ ঠিক করেছি। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন। পরীমনি বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম শুভ্রা। চাঁদপুরের লঞ্চে ছবির শুটিং হয়েছে। এ ছবিটি নিয়ে আমার অনেক স্মৃতি রয়েছে। চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পারে এক বাড়িতে থেকে কাজটি করেছি। কাহিনী, চিত্রনাট্য লেখার পাশাপাশি ছবিটি পরিচালনা করেছেন সেলিম ভাই। আর কাজটি বেশ ভালো হয়েছে। ‘স্বপ্নজাল’ ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর