April 13, 2026, 6:16 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আর ক্ষমতায় থাকতে পারবে না আওয়ামী লীগ -কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী

ময়মনসিংহ প্রতিনিধিঃ

mostbet

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না। নিরপেক্ষ ভোট হলে ২০ টি আসনও পাবেনা। যদি ২০১৪ সালের মত নির্বাচন দেয় ৬ মাসও টিকতে পারবেনা। আর ভালভাবে ভোট দিলে আমি সবার আগে গিয়ে সালাম দিবো।’বুধবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউনহল ময়দানে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের ময়মনসিংহ জেলার সভাপতি অধ্যক্ষ এম আব্দুর রশিদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতিক, যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি একেএম উজ্জ্বল খান প্রমুখ। কাদের সিদ্দিকী বলেন, এখন দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের রাজনীতিও নেই। আমরা দেশে গণতন্ত্র চাই, রাজনীতি চাই। গামছা নিয়ে দেশের জনগণকে আবার মালিক বানাতে চাই। তিনি বলেন, খালেদা জিয়াকে যেভাবে জেলখানায় নেয়া হয়েছে সেটা অন্যায় কাজ হয়েছে। টাকাই চুরি হয়নাই অথচ সরকার বলছে তছরুপ হইছে। পদ্মা সেতুর সময় বিশ্ব ব্যাংক যেমন বলছিল টাকা চুরি হইছে খালেদা জিয়ার এ মামলাতেই অনেকটা ওই রকমই হইছে। সমাবেশ শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী দলের নেতা-কর্মীদের নিয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের করেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর