April 8, 2026, 3:20 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আগামী নির্বাচনে জনগণ লালকার্ড দেখাবে দেশের সম্পদ ধ্বংসকারীদের – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি

শাহ এ এস  তানভীর আলম বিশেষ প্রতিনিধিঃ

mostbet

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি জ্বালাও-পোড়াও কর্মসূচি পালন করেছে। দেশের সম্পদ ধবংস করেছে। এ জন্য আগামী নির্বাচনে দেশের জনগণ তাদের লাল কার্ড দেখাবে। গতকাল রবিবার মহীপুর কলোনী মাঠে শেরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল জনসভায় তিনি আরো বলেন, ক্ষমতায় যেতে হলে বিএনপিকে নির্বাচনে আসতেই হবে। কারণ ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। তিনি বলেন, আমরা আর খালি মাঠে গোল দিতে চাই না। আগামী ডিসেম্বরের নির্বাচনে ফাইনাল খেলা হবে, সাহস থাকলে মাঠে আসুন।

বিএনপি নেতাদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠাইনি। তিনি জেলে গেছেন আদালতের মাধ্যমে। আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই তাকে জেল থেকে মুক্ত করার একমাত্র উপায়। তিনি বলেন, প্রায় তিন মাস যাবত  বিএনপি নেত্রী জেলে আছে, অথচ বিএনপির নেতারা গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়, নাকে তেল দিয়ে ঘুমায়। পল্টনে দলীয় কার্যালয়ে এসি রুমে বসে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দায়সারা রাজনীতি করেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর