April 8, 2026, 5:33 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে যা বললেন মন্ত্রী

সিলেট  প্রতিনিধিঃ

mostbet

দীর্ঘদিন পর আরব আমিরাতের শ্রমবাজার খুলে যাওয়ায় বাংলাদেশীদের সেখানে কাজের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
তিনি বলেন, ‘আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে, তবে তা নির্ভর করবে আমিরাতের চাহিদার উপর।’
শনিবার দুপুরে সিলেট কারীগরি প্রশিক্ষন কেন্দ্রে বিদেশগামীকর্মীদের স্মার্টকার্ড প্রদান ও বিদেশগামীদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিদেশে অধিক কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে প্রযুক্তি নির্ভর উন্নত প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। গত বছর বিদেশে ১১ লাখ কর্মসংস্থান সম্ভব হয়েছে, এবছর লক্ষ্যমাত্রা ১২ লাখ নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা প্রশাসক নুমেরী জামান প্রমুখ।

প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর