April 8, 2026, 1:44 pm

mostbet
সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার রাতে লন্ডনে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গতকাল শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান।
২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন যোগদানে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডন অবস্থান করছেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একই স্থানে প্রিন্স চার্লস’র সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর অন্য সরকার প্রধান ও নেতাদের সঙ্গে রানির দেয়া নৈশভোজে যোগ দেন। শুক্রবার নেতাদের সম্মানে লন্ডনের বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীসহ অনেকেই যোগ দেন সেই আয়োজনে। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ, সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস এবং রাজপরিবারের অন্য সদস্যরা।
এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল যুক্তরাজ্যের রাজধানীতে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে বিভিন্ন রিট্রিট সেশনে যোগ দেন। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন বৃহস্পতিবার লন্ডনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ৫৩টি কমনওয়েলথ দেশের সরকার প্রধান এবং অন্য নেতারা এতে যোগ দেন।
প্রাইভেট ডিটেকটিভ/২১এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর