March 14, 2026, 11:55 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

রাজিবের দুর্ঘটনা চালকদের অসচেতনতা-রেষারেষিতেই : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মোঃ ইকবাল হাসান সরকারঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুই বাসের রেষারেষিতে কলেজ ছাত্র রাজীব হোসেনের হাত বিচ্ছিন্ন হওয়া এবং পরে তার মৃত্যুর জন্য সড়ক ব্যবস্থাপনা দায়ী নয়। পরিবহন অব্যবস্থাপনার জন্য দুর্ঘটনাটি হয়েছে। চালকদের অসচেতনতা ও রেষারেষির কারণেই এটি হয়েছে। সুতরাং চালকদের আরো সচেতন হতে হবে।
আজ বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কোন নির্বাচনেই সেনা মোতায়েন করেনি।
ওবায়দুল কাদের বলেন, যখন আপনারা (বিএনপি) ক্ষমতায় ছিলেন, তখন কি স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে? জাতীয় কোন নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে? এখন কেনো নিজেদের অবস্থা খারাপ দেখে এসব আবোল তাবোল বকছেন।’
তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সব দায়িত্ব নির্বাচন কমিশনের, তাদের সহায়তা করতে সরকার প্রস্তুত রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৮এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর