April 9, 2026, 3:43 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দুদকের জিজ্ঞাসাবাদে এমপি মিজান

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে খুলনা-২ এর সংসদ সদস্য মিজানুর রহমান মিজানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।
এর আগে গত ৪ এপ্রিল মো. মঞ্জুর মোর্শেদ স্বাক্ষরিত চিঠিতে এমপি মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। তলবে সাড়া দিয়ে সকাল ১০টার দিকে তিনি দুদকের প্রধান কার্যালয়ে আসেন।
দুদকের অভিযোগে বলা হয়, মিজানুর রহমান ক্ষমতার অপব্যবহার করে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য সরকারি অফিসের ঠিকাদারী, নিজ পরিবারের সদস্যদের নামে নামমাত্র কাজ করে বাকি টাকা আত্মসাৎ এবং মাদকের ব্যবসা করে শত শত কোটি টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৬এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর