April 7, 2026, 4:05 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

এরশাদ আসছে রংপুরে

মোস্তফা মিয়া পীরগঞ্জরংপুর প্রতিনিধিঃ
চারদিনের সফরে পহেলা বৈশাখ রংপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এই সফরে তিনি রংপুর, নীলফামারী ও লালমনিরহাট জেলায় দলীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। (বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জের জাপা’র নেতা কর্মীরা)
ওই দিন সকাল পৌনে ১০টায় ইউএস-বাংলার উড়োজাহাজে সৈয়দপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। দুপুর ১২টায় সাবেক রাষ্ট্রপতি রংপুর সার্কিট হাউসে উপস্থিত থাকবেন এবং দুপুর সাড়ে ১২টায় গুপ্তপাড়ায় রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে বাংলা নববর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেল ৫টায় রংপুর পল্লীনিবাসে জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করবেন পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ১৫ এপ্রিল বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা জাতীয় পার্টির কাউন্সিল অধিবেশনে যোগ দেবেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।১৬ এপ্রিল দুপুর ১২টায় নীলফামারী জেলার জলঢাকা ডাকবাংলো মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বিকেল ৪টায় লালমনিরহাটের আদিতমারীতে কুমড়ীরহাট এসসি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।১৭ এপ্রিল দুপুরে রংপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজধানীতে ফিরবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

mostbet

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর