April 8, 2026, 5:12 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আমেরিকায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

আমেরিকায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে ‘ঢাকা অ্যাটাক’

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

বাংলাদেশে সাড়া জাগিয়ে আগামি ২০শে অক্টোবর কানাডা, আমেরিকায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে এ বছরের আলোড়ন সৃষ্টিকারী ছবি ‘ঢাকা অ্যাটাক’। এরপর ছবিটি সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে মুক্তি পাচ্ছে ২৭শে অক্টোবর। খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব সপ্তক। এরইমধ্যে সিনেপ্লেক্সগুলোর ওয়েবসাইটে এসেছে ‘ঢাকা অ্যাটাক’-এর নাম। ২০শে অক্টোবর ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাচ্ছে কানাডার টরন্টো, মিসিসাগা, ক্যালগেরি ও উইনিপেগ এ অবস্থিত ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’-এর  হলগুলোতে। আর মন্ট্রিয়লের সিনেপ্লেক্স ফোরাম-এ মুক্তি পাবে ২ সপ্তাহ পরে। আমেরিকাতে মুক্তি পাচ্ছে রিগ্যাল ও সিনেমার্কের প্রেক্ষাগৃহগুলোতে। মধ্যপ্রাচ্যে ‘ঢাকা অ্যাটাক’ মুক্তি পাচ্ছে ২৭শে অক্টোবর ‘ভক্স’ ও ‘সিটি সিনেমা’র হলগুলোতে। বিশ্বের বিনোদন বাজারে বাংলাদেশের একটি শক্তিশালী বাজার গড়ার লক্ষ্যে কানাডাভিত্তিক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো কানাডা, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে দেশীয় চলচ্চিত্র বাণিজ্যিকভাবে মুক্তির পদক্ষেপ নিয়েছে। উল্লেখ্য, ইতোমধ্যে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়েছে ‘অস্তিত’্ব, ‘মুসাফির’, ‘শিকারি’, ‘আয়নাবাজি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘পরবাসিনী ও ‘নবাব’। নতুন ছবির তালিকায় আছে ‘ডুব’, ‘স্বপ্নজাল’, ‘হালদা’সহ আরো কয়েকটি।

Share Button

     এ জাতীয় আরো খবর