April 7, 2026, 3:02 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফ্লোরিডা বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ

ফ্লোরিডা মিয়ামি প্রতিনিধিঃ

mostbet

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বন্দিদশা থেকে মুক্তির দাবিতে ফ্লোরিডার মিয়ামিতে বৈশাখী মেলায় হাজারো প্রবাসীর মাঝে শত শত নেতা কর্মীর উপস্থিতিতে স্থানীয় সময় সন্ধা ৭ঘটিকায় ফ্লোরিডা বিএনপি’র সভাপতি ব্যারিস্টার মনির হোসেন কাজল,সাধারণ সম্পাদক ইলিয়াস খান ,সাংগঠনিক সম্পাদক মো: মহসিন ,ফ্লোরিডা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হাজারো প্রবাসী বাঙ্গালী এই কর্মসূচিকে স্বাগত জানান |সভাপতি ব্যারিস্টার মনির হোসেন কাজল বলেন : জিয়া অরফনেজ ট্রাস্টের মামলায় বেগম জিয়াকে জেলে নেওয়া হয়েছে। অথচ এই ট্রাস্ট গঠন ও পরিচালনার সঙ্গে বেগম জিয়া প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল না।সারাদেশেই শান্তিপূর্ণভাবে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করছেন। তিনি বলেন, নেত্রী আমাদের মা।

তাকে অবিলম্বে কারামুক্তি দেওয়ার জোরদাবি জানাচ্ছি। সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন :সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান দুদকের ভুয়া রিপোর্টের ওপরে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাবন্দি রাখা হয়েছে। বাংলাদেশের প্রতিটি ব্যাংক খালি করে ফেলেছেন সরকারের মন্ত্রী ও এমপিরা। তাদের বিরুদ্ধে শতশত কোটি টাকার দুর্নীতির অভিযোগ থাকলেও এসব নিয়ে দুদকের কোনোই পদক্ষেপ নেই। সরকারের নীলনকশা বাস্তবায়ন করার জন্যই দুদক পরিকল্পিতভাবে খালেদা জিয়ার বিরুদ্ধে একটি সাজানো মামলায় দিয়েছেন। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে কারাবন্দি রেখে সরকার ফের একটি পাতাঁনো নির্বাচনের দিকে যেত চাচ্ছেন। তবে এদেশের মানুষ ২০১৪ সালের মত নির্বাচন আর হতে দিবে না। প্রয়োজন হলে মরব,তবু বেগম জিয়াকে ছাড়া শেখ হাছিনার নির্বাচনের নীলনকশার বাস্তবায়ন হতে দিব না।

অবিলম্বে আমার মা বেগম জিয়া’র মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোরদাবী জানাচ্ছি।সাংগঠনিক সম্পাদক মো: মহসিন বলেন, মানুষজন উৎসাহ-উদ্দীপনা এবং ব্যাপক আগ্রহ নিয়ে বিএনপি’র লিফলেট গ্রহণ করছে। আগামী দিনের আন্দোলন সংগ্রামে জনসম্পৃক্ততা বাড়াতে বিএনপি’র এই লিফলেট কর্মসূচী যুগান্তকারী ভূমিকা রাখবে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে কারাগারে আটকে রাখা হয়েছে। হাইকোর্টে জামিন পেলে ও অসুস্থ নেত্রীর জামিন না দেওয়া অস্বাভাবিক ঘটনা।ফ্লোরিডা বিএনপির সহ সভাপতি মোঃ ইয়াকুব, মোঃ রেজাউল হক,মোঃ: সালাম, মোঃ খোরশেদ,মোঃ মঈনউদ্দীন ।ফ্লোরিডা বিএনপির যুগ্ম সম্পাদক মো: মাসুদ ,যুগ্ম সম্পাদক মোহাম্মদ জালাল আহমদ, প্রচার সম্পাদক মোঃ শামিম,লিটন মজুমদার ,সহ সাংগঠনিক মোঃ রাকিব, লিটন কাজল, এমডি শামীম, , লুৎফর রহমান, শাহিন ঊদ্দীন, মোঃ সাইফুর রহমান, মোঃ মঈনুদ্দিন, আব্দুল খালেক, মোঃ সামি, ডঃসাইফুর রহমান, আব্দুল খালেদ, মাসুদুল মতিন, এস এম রেজাউল হক, মোঃ আমির, আহমেদ হোসেন, হাজী রাকিব, মোঃ আরিফ,মোঃ আলী,মোঃ বাবর, সিফাত, নাজমুল হুদা অনিক, আমিনুল ইসলাম, মোঃ সাগর প্রমুখ ।উক্ত লিফলেট বিতরণে ফ্লোরিডা বিএনপি, যুবদল, ছাত্রদল, জিয়া শিশু কিশোর সংসদের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিচেকটিভ/১০এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর