April 6, 2026, 8:03 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জামিন না হওয়ার কারণ জানতে চান খালেদা জিয়া তার আইনজীবীদের কাছে

মোঃ ইকবাল হাসান সরকারঃ

mostbet

আইনজীবীদের কাছে নিজের জামিন না হওয়ার কারণ জানতে চেয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার সন্ধ্যায় নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত শেষে তার আইনজীবী এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কারা ফটকে সাংবাদিকদের এ কথা বলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আবদুর রেজাক খান, অ্যাডভোকেট মাহবুব হোসেন এবং এ জে মোহাম্মদ আলী। মাহবুব উদ্দিন খোকন বলেন, বেগম খালেদা জিয়া আমাদের কাছে জানতে চেয়েছেন—কারও সাজা হলে হাইকোর্ট জামিন দিয়ে দেয়, কিন্তু আমার জামিন হচ্ছে না কেন?। হাইকোর্টও (জামিন) দেরি করেছে, আপিল ডিভিশনও স্থগিত করেছে কেন? আমরা ম্যাডামকে এর কোনও উত্তর দিতে পারিনি। খালেদা জিয়ার সঙ্গে আইন ও মামলার বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে অ্যাডভোকেট মাহবুব হোসেন বলেন, আমাদের সঙ্গে রাজনৈতিক কোনও আলোচনা হয়নি। আমরা তাকে আশ্বস্ত করেছি দেশে যদি আইনের শাসন থাকে তাহলে এই স্বৈরসরকার মামলা দিয়ে আপনাকে আটকে রাখতে পারবে না। আপনি কারাগার থেকে মুক্তি পাবেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে এক প্রশ্নের জবাবে আরেক আইনজীবী জয়নুল আবেদিন বলেন, তার শারীরিক অবস্থা অনেক ভালো। মনোবলও চাঙ্গা রয়েছে। উল্লেখ্য, গত ৮ ফ্রেরুয়ারি   জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর