April 6, 2026, 6:25 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় বরিশালে প্রধান শিক্ষক গ্রেফতার

 

mostbet

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রী ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে শুক্রবার দুপুরে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলা সদরের নগরবাড়ি গ্রামের দিন মজুর কাইয়ুম হাওলাদারের মেয়ে সানজিদা আক্তার স্থানীয় নগরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সানজিদা তার স্কুলের প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালীর বাসায় প্রাইভেট পড়ত। ঘটনার দিন ৮মার্চ শিক্ষকের বাসায় অন্য কোন লোক না থাকার সুযোগ নিয়ে প্রাইভেট পড়া শেষ করলে অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে সানজিদাকে পড়ার কথা বলে কৌশলে রেখে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী সানজিদাকে ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার পর গত ১৫দিন যাবত সানজিদার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। এঘটনায় সানজিদার মা মারুফা বেগম বাদী হয়ে শুক্রবার শ্যাম প্রসাদ ঢালীকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন, নং-৭ (২৩.৩.১৮)। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গাজী মো. নজরুল ইসলাম শুক্রবার দুপুরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের বাড়ির সংলগ্ন বাগান থেকে ধাওয়া করে অভিযুক্ত প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালীকে গ্রেফতার করেন। সানজিদার মা মারুফা বেগম জানান, তিনি ঘটনা জেনে স্কুল ম্যানেজিং কমিটির একাধিক সদস্যকে জানিয়ে ঘটনার বিচার দাবি করেন। তাদের কাছে কোন বিচার না পেয়ে সম্প্রতি কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খানের কাছে বিচার দাবি করেন তিনি। এদিকে ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী। কোন বিচার না পেয়ে অবশেষে মামলা করেছেন তিনি।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর