April 13, 2026, 10:12 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে জাতির পিতার ৯৮তম জন্ম ও জাতীয় শিশু দিবস পালিত

মশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ

mostbet

বঙ্গবন্ধুর জন্ম দিন,বাংলাদেশের খুশির দিন,এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ১৭মার্চ ২০১৮ইং জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ ৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন,স্কুল কলেজ ও সরকারী/বেসরকারী শিশু একাডেমী,গালস গাইড,হামদর্র্দ পাবলিক লাইব্রেরি,শিল্পকলা একাডেমী এবং জেলা প্রশাসনসহ ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। জেলা প্রশাসন ২দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালী,জন্মদিনে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, আলোচনা সভা,শিশু বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার বিতরন ইত্যাদি। মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গন হতে সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক দক্ষিণ করে সাইফুর রহমান অডিটরিয়ামে এসে শেষ হয়। এ উপলক্ষে সকালে এম,সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিপিএম, জেলা আওয়ামীলীগ সভপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সাংসদ হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, চেম্বার সভাপতি কামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: বায়েজীদ খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জসিম উদ্দিন। পরে চিরঞ্জীব বঙ্গবন্ধু শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ২দিনব্যাপী আয়োজিত শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরন করেন। এছাড়া সুবিদা জনক সময়ে সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য ধর্মীয় উপসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর