April 13, 2026, 11:39 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বরিশালে আন্দোলনের ঘোষণা সাংবাদিক নির্যাতনের শাস্তি না হওয়া পর্যন্ত

বরিশাল প্রতিনিধিঃ

mostbet

অভিযুক্ত ডিবি পুলিশের সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তি  না হওয়া পর্যন্ত বরিশালে সাংবাদিক সংগঠন ও সর্বস্তরের সাংবাদিক সমাজ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। গত  বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীতে বিক্ষোভ মিছিল শেষে অশ্বিনী কুমার টাউন হলের সামনের সদর রোডে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সাংবাদিক নেতারা এ ঘোষণা করেন। বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের আয়োজনে সমাবেশে অ্যাসোসিয়েশনের সভাপতি হুমাউন কবীরের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযুক্ত মহানগর ডিবি পুলিশের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বক্তব্য রাখেন, সাংবাদিক মুরাদ আহমেদ, নুরুল আলম ফরিদ, কাজী মিরাজ মাহমুদ, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, রাহাত খান, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর, বাসদের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ। মানববন্ধন কর্মসূচি চলাকালীন ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ায় বরিশালে কর্মরত ফটো সাংবাদিকরা সড়কে তাদের ক্যামেরা রেখে প্রতিবাদ জানায়। একটি অভিযানের তথ্য চাওয়ার অভিযোগে গত মঙ্গলবার বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানকে প্রকাশ্যে হাতে হান্ডকাফ পরিয়ে মহানগর ডিবি পুলিশের আটজন সদস্য অমানুষিক নির্যাতন করে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর