April 13, 2026, 10:15 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মা রুপ সায়েরা বেগম (১০০)এর দাফন সম্পন্ন

দু’দফা জানাজা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মা রুপ সায়েরা বেগম (১০০) এর লাশ আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দুতিয়াপুর তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের প্রথম নামাজে জানাজা আজ বেলা ১১টায় লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠ ও দ্বিতীয় নামাজে জানাজা বেলা ১১.৪৫ ঘটিকার সময় দুতিয়াপুর মন্ত্রীর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে পরিকল্পনা মন্ত্রী, মো. তাজুল ইসলাম এমপি, অধ্যাপক নুরুল ইসলাম এমপি, আইএমইডি সচিব ড. কামাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রতন, সাংস্কৃতিক সম্পাদক আশিকুন্নী বাপ্পীসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং বিপুল সংখ্যক জনতা অংশগ্রহণ করেন। পরে মরহুমের স্বামী হাজী বাবরু মিয়ার কবরের পাশে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে কুমিল্লা সিডি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুপ সায়েরা বেগম ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর