April 2, 2026, 4:03 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল (অবসরপ্রাপ্ত)পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল (অবসরপ্রাপ্ত) পারভেজ মোশাররফকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির বিশেষ আদালত। একইসঙ্গে রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে।
  গত  বৃহস্পতিবার পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে গঠিত তিন সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশ দেয়।
২০০৭ সালে পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করে সেদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন পারভেজ মোশাররফ। এ অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। বর্তমানে তিনি বিদেশে পলাতক থাকায় আদালতে হাজির হননি। ফলে তার অনুপস্থিতিতেই বিচারকাজ চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/৯মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর