April 2, 2026, 4:04 pm

সংবাদ শিরোনাম
বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী

কওমি আলেমের সরকারি চাকরিতে যোগদান ১০১০ জন

মোঃ ইকবাল হাসান সরকারঃ

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে ১ হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগ দিয়েছে। গত সোমবার সকালে তারা কাজে যোগ দেন। কওমী সনদের সরকারি স্বীকৃতির পর দেশে একসাথে এত কওমী আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে এ বছর ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারাদেশে ১ হাজার ১০টি দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় পরিচালিত উক্ত মাদরাসায় সদ্য যোগদানকারী কওমি আলেমগণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া উক্ত মাদ্রাসায় আরো ১ হাজার ১০ জন আলিয়ার আলেম নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। ইতোমধ্যে তাদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেয়া হয়েছে। খুব শিগগিরই এর ফলাফল ঘোষণা হতে পারে।
এদিকে আজ সোমবার বিকাল সাড়ে ৩টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে নবনিযুক্ত শিক্ষকের জন্য ৩ দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন।
প্রাইভেট ডিটেকটিভ/৬মার্চ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর