April 16, 2026, 1:26 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দেখিয়ে দিয়েছে মেসি

দেখিয়ে দিয়েছে মেসি

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

mostbet

অনেকের চোখেই লিওনেল মেসি বিশ্বসেরা। বাকি যাদের মনে এ নিয়ে সংশয় ছিল, সেটাও বিশ্বকাপ বাছাইপর্বে তার স্বদেশি দূর করে দিয়েছেন বলে মনে করেন দিয়েগো সিমেওনে। আতলেতিকো মাদ্রিদের কোচের দৃষ্টিতে মেসিই বিশ্বসেরা।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে একুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে ওঠে আর্জেন্টিনা। শুরুতে পিছিয়ে পড়লেও মেসির দারুণ হ্যাটট্রিকে সব শঙ্কা দূর হয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

শনিবার বাংলাদেশ সময় পৌনে একটায় লা লিগায় নিজেদের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে আতলেতিকো। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে প্রতিপক্ষ দলের সেরা খেলোয়াড় মেসির প্রশংসা করতে সিমেওনে টেনে আনেন বিশ্বকাপ বাছাইয়ের একুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের প্রসঙ্গ।

“অবশ্যই আমি আর্জেন্টিনার ম্যাচটা দেখেছিলাম। যদিও তারা ভালো শুরু পায়নি কিন্তু আমি শান্ত ছিলাম। কেননা, জানতাম, ম্যাচটা আমাদের দিকে আসবে।”

“তারা কখনই ম্যাচে মনোযোগ হারায়নি এবং মেসি সেটাই করেছে, যেটা প্রত্যেক আর্জেন্টাইন চেয়েছিল। যারা বিশ্বাস করে না সে বিশ্বসেরা-মেসি তাদের দেখিয়ে দিয়েছে।”

Share Button

     এ জাতীয় আরো খবর