April 23, 2026, 5:24 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ১৯ রংপুর-১ আসনের এমপি রায়হান সিরাজী। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫০ শয্যা গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সামনে তিনি দলীয় নেত্রীবৃন্দদের নিয়ে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাসার,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজানুল হাসান, গঙ্গাচড়া উপজেলা আমীর মাওঃ নায়েবুজ্জামান, উপজেলা নায়েবে আমির জনাব মোঃ তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারি মাওঃ সাইফুল ইসলাম, মাওঃ আব্দুল হালিম,আশরাফুল আলম, মুজাহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি রায়হান সিরাজী বলেন- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য বিরোধী দলীয় উপনেতা ডক্টর শফিকুর রহমানের নির্দেশে এলাকায় বিভিন্ন হাট-বাজার,স্বাস্থ্য কেন্দ্র,মসজিদ,বিভিন্ন উপাসনালয়ের যেখানে অপরিচ্ছন্ন আছে। এগুলো আমাদের নিজ দায়িত্বে,নিজ খরচে পরিচ্ছন্ন অভিযানের মধ্য দিয়ে মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান পরিচালনার মধ্য দিয়ে সুন্দর একটা পরিবেশ ফিরিয়ে আনা। এর মধ্য দিয়ে জাতিকে আমরা যে মেসেজ দিতে চাচ্ছি। সেটি হলো – আমরা একটি নতুন বাংলাদেশে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ,একটি পরিচ্ছন্ন সমাজ নির্মাণ করতে চাই। এই পরিচ্ছন্নতা শুধু বাহিরে নয়, ভেতর থেকে আমরা পরিচ্ছন্ন থাকতে চাই। এ লক্ষে আমাদের কাজ চলছে। পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনের আগে রায়হান সিরাজী হাসপাতালে ভর্তি রোগীদের সাথে দেখা করে কুশল বিনিময় করেন ও তাদের স্বাস্থ্যের খবর নেন এবং হাসপাতালের সকল কিছু ঘুরে দেখেন।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর