January 21, 2026, 4:18 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

নানার মৃত্যু খবরও দমাতে পারেনি মেসিকে

স্পোর্টস ডেস্কঃ

mostbet

কাম্প নউয়ে লা লিগার ম্যাচে শনিবার রাতে নবাগত ক্লাব জিরোনাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের দুই গোলে প্রত্যক্ষ-পরোক্ষ অবদান রাখেন দলের সেরা তারকা লিওনে মেসি। অথচ জিরোনার বিপক্ষে মাঠে নামার আগে একটি দুঃসংবাদ পেয়েছিলেন তিনি। ম্যাচ শুরুর আগেই নানা হারানোর খবর পান আর্জেন্টাইন এই সুপারস্টার। তবে বুকের ভেতর চাপা কষ্ট থাকলেও ম্যাচে তার প্রভাব পড়েনি।

শনিবার আর্জেন্টিনায় মেসির নানা অ্যান্থনিও সুচিত্তিনি মারা যান। ৮০ বছর বয়সী অ্যান্থনিও শনিবার বেশি মাত্রায় অসুস্থ হয়ে পড়লে তাকে রোজারিওর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তির কিছুক্ষণ পরই মারা যান তিনি।

মেসি কয়েক বছর আগে নানীকে হারান। তার পর থেকে রোজারিওতে প্রায় একাই থাকতেন নানা অ্যান্থনিও।

জানা যায়, মেসির ফুটবল জীবনের প্রাথমিক পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন তার নানা-নানী। কারণ তারাই মেসিকে ফুটবল খেলার জন্য স্থানীয় ক্লাবে নিয়ে গিয়েছিলেন। বাকিটা ইতিহাস।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর