April 6, 2026, 11:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারীঃ

mostbet

স্বেচ্ছায় রক্তদান, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নীলফামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বর থেকে বনার্ঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম।
জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক জহুরুল আলম বিশেষ অতিথির বক্তব্য দেন আলোচনা সভায়।

এছাড়াও জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেফাউল জাহাঙ্গীর আলম সেপু ও সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, নীলফামারী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম বক্তব্য দেন এতে।

এরসকালে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসুচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসুচিতে ছাত্রদলের নেতা কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।

ছাত্রদলের জেলা ইউনিট ছাড়াও পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসুচিতে অংশ নেন।

Share Button

     এ জাতীয় আরো খবর