April 17, 2026, 5:15 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

ফুলের রাজ্যের জনক গদখালীর শের আলী সরদার আর নেই

ইয়ানূর রহমান :

mostbet

যশোরের গদখালীর ফুলের রাজ্যের জনক শের আলী সরদার (৭০) আর নেই। বুধবার (১২ ফেব্রুয়ারী) ভোরে চিকিৎসাধীন অবস্থায় নিজবাড়িতে মৃতবরণ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ১৯৮২সালে প্রথম তারই হাত ধরে গদখালী-পানিসরায় ফুল চাষ শুরু হয়। আর সেই যশোরের গদখালী আজ দেশের ফুলের রাজধানী হিসেবে খ্যাতি লাভ করেছে।

শের আলী সরদার মাত্র এক বিঘা জমিতে ফুলের চাষ দিয়ে শুরু করে ফুল চাষের যাত্রা। এবং বর্তমানে হাজার হাজার বিঘা ফুলের চাষ হয় এই গদখালীতে। মূলত তার হাত ধরেই যশোরের ঝিকরগাছার পানিসারা ফুলের রাজ্য হিসাবে গড়ে উঠতে শুরু করে।

বাংলাদেশের যশোরকে ফুলের রাজধানী হিসাবে গড়ার কারিগর শের আলী আজ ভোরে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে এই ফুল প্রেমীর বয়স ছিল (৭০)বছর । মৃত্যুকালে স্ত্রী ২পুত্র ৩কন্যা সন্তানসহ অসংখ্য
গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।

জোহরবাদ নিজ বাড়িতে প্রথম ও আসরবাদ হাড়িয়া ফুল মোড়ে দ্বিতীয় জানাজা শেযে তার নিজস্ব অর্থায়নে তৈরী মসজিদের পাশে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে। #

Share Button

     এ জাতীয় আরো খবর