March 20, 2026, 11:40 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ভারতে মৃত্যু স্ত্রীর মূর্তিতে পুজা

আন্তর্জাতিক ডেস্কঃ

স্ত্রীর অন্তিম মূহুর্তের ইচ্ছা অনুযায়ী মন্দির তৈরি করেছিলেন ভারতের কর্নাটক রাজ্যের চামরাজনগর জেলার কৃষ্ণপুর গ্রামের রাজু ওরফে রাজুস্বামী। পরে সেই মন্দিরে প্রয়াত স্ত্রী রাজাম্মার মূর্তি স্থাপন করেন তিনি। এর পর থেকে মন্দিরের দেবদেবীর সঙ্গে স্ত্রীর মূর্তির পুজা করেন তিনি।
২০০৬ সালে মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হয়। মন্দিরে নিজের হাতে স্ত্রী রাজাম্মার মূতি তৈরি করেন। এ ছাড়া মন্দিরে শনিশ্বরা (শনি দেবতা), সিদ্দাপাজ্জি, নবরাগ ও দেবতা শিবের মূর্তি রয়েছে। সেখানে গত ১২ বছর ধরে রাজু অন্য দেবতার মূর্তির সঙ্গে স্ত্রীর মূর্তিতেও পুজা করেন।
তিন একর জমির মালিক রাজু বলেন, বাবা-মার অমতে তিনি তার বোনের মেয়েকে বিয়ে করেছিলেন। এই বিয়ের বিরোধিতা করেননি তার বোন ও ভগ্নিপতি। সেজন্যই তিনি রাজাম্মাকে বিয়ে করতে পেরেছিলেন।  বিয়ের কয়েকদিন পরেই স্ত্রী রাজুকে গ্রামে একটা মন্দির তৈরি করে দিতে বলেন। কিন্তু মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মারা যান রাজুর স্ত্রী। এরপরই মন্দিরে স্ত্রীর মূর্তি বসানোর সিদ্ধান্ত নেন রাজু। তার কাছে ওই মন্দির হয়ে উঠেছে ‘প্রেমের মন্দির’। গ্রামের অনেকেই এর বিরোধিতা করেছিল। কেউ কেউ রাজুর সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলেন। কিন্তু সিদ্ধান্ত থেকে টলানো যায়নি রাজুকে।
তিনি বলেন, ‘তার স্ত্রী নিজের মৃত্যুর কথা আগাম জানিয়েছিলেন। রাজুর বিশ্বাস, তার স্ত্রীর বিশেষ দৈবশক্তি ছিল। এই কারণেই তিনি মূর্তি গড়ে স্ত্রীর উপাসনা করছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর