March 18, 2026, 7:54 am

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

ফুলবাড়ীতে দুস্থ অসহায়দের নিয়ে অব. সশস্ত্র বাহিনীর ইফতার আয়োজন

সাসউদ রানা

“বছর ঘুরে পবিত্র মাহে রমাদ্বান আসে আমাদের ভিতরে লুকিয়ে থাকা পাশবিক সত্তাকে দমন করে মানবিক সত্তাকে উচ্চকিত করার জন্য। মাহে রমাদ্বান যদি আমাদের চরিত্র ও নৈতিকতায় পরিবর্তন আনতে না পারে তাহলে সিয়াম সাধনার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায়”

ফুলবাড়ী উপজেলা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা আয়োজিত সংগঠনের সদস্যদের ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্তদের সম্মানে
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে আলোচকরা এসব কথা বলেন।

শনিবার (১৪ রমাদ্বান) বিকেলে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফুলবাড়ীর অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার উপদেষ্টা ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল হাইয়ের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ল্যান্স কর্পোরাল মো. এরশাদ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মনজুরুল হক, সাধারণ সম্পাদক সার্জেণ্ট মো. খাইবুর রহমান চৌধুরী, সার্জেন্ট মো. সোহরাব হোসেন প্রমূখ। এতে প্রায় দেড় শতাধিক রোজাদার অংশ নেন।

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা দল-মত নির্বিশেষে সবার সহ অবস্থান ও সবার অংশগ্রহণে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের সভাপতি মনজুরুল হক। সাধারণ সম্পাদক বলেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে সংগঠনের সদস্য এবং ফুলবাড়ীর সুবিধাবঞ্চিত মানুষের পাশে তাদের সহযোগিতায় এগিয়ে যাব।

এ সময় ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সার্জেন্ট মো. সিরাজুল ইসলাম।

Share Button

     এ জাতীয় আরো খবর