March 31, 2026, 8:40 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

সরকারের ভিত নড়ে না কারো কথায় : তথ্যমন্ত্রী

মোঃ ইকবাল হাসান সরকারঃ

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সরকারের ভিত কারো কথায় নড়ে না, আবার শক্তিশালীও হয় না। বর্তমান সরকার কাউকে নির্বাচনের বাইরে রাখতে চায় না, আবার তোষামোদ করে নির্বাচনে আনতেও চায় না। আর আদালত কোনো অপরাধীকে সাজা দিলে তাকে নির্বাচনের বাইরে রাখা সরকারের দায়িত্ব না। কারণ নির্বাচন ও আদালতের দরজা সবার জন্য খোলা।
শুক্রবার জুম্মার নামাজের আগে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
জাসদের সভাপতি ইনু বলেন, কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি যদি বিচারপ্রার্থী হয় তাহলে উচ্চ আদালতে আইনী লড়ায়ের অধিকার তার আছে।
ইনু বলেন, সহায়ক সরকারের প্রস্তাব এবং খালেদা জিয়ার সাজা এ দুটি বিষয়কে উছিলা করে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্তের জাল বিস্তার করেছে। দলের নেতা-কর্মীর সাজা হলে দলের নিবন্ধন বাতিল হয় না উল্লেখ করে তিনি বলেন, এদিক থেকে বিএনপির ভোট করতে বাধা নেই, তারা নির্বাচন করতে পারেন।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শেখ আহম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ফ্রেরুয়ারী২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর