January 21, 2026, 2:41 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

সরিষাবাড়ীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত

সরিষাবাড়ি (জামালপুর) সংবাদদাতা

mostbet

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত উপশহর সংলগ্ন করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক আব্দুর রাজ্জাক (৩৮), সিএনজির যাত্রী অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুন নূর জাহাঙ্গীর (৬০) ও আব্দুল করিম (৪০)। বাকি একজনের নাম ও সবার পরিচয় তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।

একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. চাঁদ মিয়া জানান, মধুপুরগামী যাত্রী বোঝাই সিএনজিকে বিপরীতদিক থেকে আসা জামালপুরগামী একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের বিস্তারিত পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনায় সিএনজি দুমড়ে-মুচড়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি বলেও তিনি জানান।

এএসএম জুলফিকুর রহমান
সরিষাবাড়ি জামালপুর

Share Button

     এ জাতীয় আরো খবর