March 23, 2026, 8:49 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

টেকনাফে পাহাড়ের খাদ থেকে হাতির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে পাহাড়ের খাদে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়ার খাদ থেকে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়। এর বয়স আনুমানিক ৮-১০ বছর হতে পারে। পরে সেটি সুরতহাল করে পাহাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।

দীপন বিশ্বাস, কক্সবাজার

Share Button

     এ জাতীয় আরো খবর