January 13, 2026, 5:19 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

চট্রগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাইক্রোবাস জব্দ।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ১,০৮,০০,০০০ (এক কোটি আট লক্ষ টাকা) মুল্যের ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১২,০০,০০০(বার লক্ষ) মুল্যের ১ টি মাইক্রোবাস উদ্ধার এবং দুজন আসামি গ্রেফতার।১৭ই জানুয়ারি ২০২৫ শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স কর্তৃক পটিয়া থানার কমল মুন্সিরহাট বাজারে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চেকপোস্ট পরিচালনা করা হয়।

mostbet mostbet

এক পর্যায়ে চেকপোস্টে একটি হাইচ মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে নাছির উদ্দিন পিতা- নুরুল হোসেন, মাতা- আয়েশা খাতুন, সাং-সিকান্দার পাড়া, নূর হোসেনের বাড়ি, ৭নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার ও রাশিফুল ইসলাম রাহুল, পিতা- নুরুল আমিন, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং-সিকান্দার পাড়া, টিপু বর বাড়ি, ৭নং ওয়ার্ড, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার’দ্বয়কে গ্রেফতার করতঃ গাড়ীর ভিতরে বাম পাশের দরজার মধ্যে সুকৌশলে রাখা ৩৬,০০০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

ধৃত আসামিদের বিরুদ্ধে পটিয়া থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(গ)/৩৮/৪১ রুজু করা হয়। ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি

Share Button

     এ জাতীয় আরো খবর