April 9, 2026, 12:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা-সিলেট রুটে,ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির পাওয়ার কার লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গত ২২ ফ্রেরুয়ারী বৃহস্পতিবার দিবাগত রাত ১ টা নাগাদ শ্রীমঙ্গল উপজেলার সাতগাও নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকাগামী হাজার হাজার যাত্রী দূর্ভোগে পড়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি এবি সিদ্দিকী।

ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ট্রেনটি ১২.৪০ মিনিটে শ্রীমঙ্গল স্টেশন ছেড়ে যায়। সাতগাঁও স্টেশনের আউট সিগন্যালের কাছে আসার পর ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনের সহকারি ষ্টেশন মাষ্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, কখন লাইন চালু হবে এটা এখন বলা যাচ্ছে না। আখাউয়া থেকে রিলিফ ট্রেন ও কুলাউয়া থেকে হাড্রোলিক টোল বেন আসার পর কাজ শুরু হবে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুর্ঘটনাস্থলে পুলিশের চারটি টিম মোতায়েন করা হয়েছে।

 

প্রাইভেট ডিটেকটিভ/২৩ফ্রেরুয়ারী ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর