March 30, 2026, 5:33 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

নৌকা মার্কায় ভোট দিন উন্নত বাংলাদেশ দিব- শেখ হাসিনা

রাজশাহী প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কায় ভোট দিন উন্নত বাংলাদেশ দিব। নূহ নবীর আমল থেকে নৌকা মানুষের কল্যাণে কাজ করে আসছে। এই নৌকাই আমাদের স্বাধীনতা দিয়েছিল। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজ দেশ উন্নত হচ্ছে। আজ বিকেলে রাজশাহীতে দলীয় জনসমাবেশে বক্তব্যকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন,  উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, খেয়ে-পড়ে সুখে থাকতে নৌকা মার্কায় ভোট দিন। আপনেদের সেবা করার সুযোগ দিন। সামনে সিটি করপোরেশন নির্বাচন, ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে নৌকা মাকায় ভোট দিন। কথা দিচ্ছি- আপনাদের সেবা করব। উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলব।

এসময় রাজশাহীবাসীর কাছে ওয়াদা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ওয়াদা করুণ- নৌকা মার্কায় ভোট দেবেন।  জনসভায় উপস্থিত জনতা দুই হাত উঁচু করে প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর