January 14, 2026, 1:52 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

আইনগত কার্যকর হল শাকিব-অপুর বিচ্ছেদ

বিনোদন ডেস্কঃ

mostbet

২২ নভেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি। অপু বিশ্বাসকে তার স্বামী চিত্রনায়ক শাকিব খানের তালাকনামা পাঠানোর তিন মাস পূর্ণ হল আজ। দু’জনের আর এর মধ্যে সমঝোতা হয়নি। তাই আইন অনুযায়ী আজ বৃহস্পতিবার ঢালিউডের আলোচিত দম্পতি শাকিব-অপুর বিবাহ বিচ্ছেদ কার্যকর হয়ে গেছে।

প্রথমে তীব্র বিরোধিতা করলেও শাকিবের তালাক মেনেও নিয়েছেন অপু। ২০০৮ সালে বিয়ে করেছিলেন ঢালিউডের এ সফল জুটি। আব্রাম খান জয় নামের তাদের একটি পুত্র সন্তান আছে। দীর্ঘ সময় একসঙ্গে সংসার করলেও বিয়ের বিষয়টি শাকিব-অপু গোপন রেখেছিলেন। গত বছর বিয়ের খবর ফাঁস করে দেন অপু। যা শোবিজ জগতে আলোড়ন তুলেছিল। এরপর তাদের দীর্ঘ দাম্পত্যের নানা খুঁটিনাটি-মতবিরোধ সামনে এসেছে। বিয়ের খবর প্রকাশ করার পরপরই শাকিব-অপুর সম্পর্কের অবণতি হয়। যার চূড়ান্ত রূপ পায় নভেম্বরে। শাকিব তার আইনজীবীর মাধ্যমে তালাকের নোটিশ পাঠান অপুকে।

শাকিব-অপুর মধ্যে সমঝোতার চেষ্টা করেছিল ডিএনসিসি। প্রথম বৈঠকে অপু বিশ্বাস হাজির হলেও শাকিব কিংবা তার কোনো প্রতিনিধি ছিলেন না। এরপর ‘কোন লাভ হবে না’ জেনে দ্বিতীয় বৈঠকে অপুও তাতে আর যাওয়ার প্রয়োজন মনে করেননি। নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রায় ১০ বছরের মাথায় অবসান ঘটল শাকিব-অপু অধ্যায়ের।

[embedyt] https://www.youtube.com/watch?v=ulfwgwKz6x8[/embedyt]

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর