March 30, 2026, 9:05 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?
Oplus_131072

পটুয়াখালীতে জমি দখল নিতে প্রতিপক্ষের ঘবে আগুন।

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় বিরোধীয় জমির ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন। প্রতিপক্ষের ঘরে আগুন লাগানোর সময় স্থানীয় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যার পরে লালুয়া ইউনিয়নের বানাতিবাজারের পূর্ব পাশে কলাউপাড়ায় সুজন মৃধার ভাড়াটিয়া বসত ঘরে। এ সময় দুটি টিনের ঘর পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। অপর একটি টিনের ঘর রামদা দিয়ে কুপিয়েছে।

জানা গেছে, মো আরিফুর রহমান সুজন মৃধা অনুমান ৫/৬ বছর পূর্ব উক্ত জমি পৈত্রিক সূত্র প্রাপ্ত হয়ে বসত ঘর তৈরি করে। পরে জনৈক লিটন প্যাদার নিকট ভাড়া দেয়। সেই থেকে লিটন প্যাদা উক্ত ঘরে ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে। ঘটনার দিন সন্ধ্যার পরে প্রতিপক্ষ মহল্লাপাড়া এলাকার মো.হেলাল খান (৫০), মো.ফয়েজ খান(২৮) ও মো.তাসিন(২১) জমি ক্রয় সূত্রে মালিকানা দাবি করে। ঘটনাস্থলে এসে রামদা দিয়া সুজন মৃধার ঘরের টিনের বেড়া ভাঙচুর করে। এ সময় সুজন মৃধার অপর একটি পরিত্যক্ত একচালা টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এমন সময় সুজন মৃধার ভাড়াটিয়া লিটন প্যাদা ও তার পরিবারের লোকজন দেখে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন ও স্থানীয় চৌকিদার রাজিব,নুরুজ্জামাল এবং মেম্বার কাওসার তালুকদার ও রবিউল হাওলাদারসহ স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় লোকজনের ধাওয়া খেয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

এ ব্যাপারে মো.হেলাল খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধীয় জমি আমার ক্রয়কৃত।
এ ব্যাপারে, মো আরিফুর রহমান সুজন মৃধা বাদি হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।

Share Button

     এ জাতীয় আরো খবর