March 24, 2026, 12:23 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পার্বতীপুরে ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই জন নিহত

আমজাদ হোসেন পার্বতীপুর প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুর তিলাই নদী রেলসেতু পারাপার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দাদী ও নাতনী
নিহত হয়েছেন ।

শনিবার (১৯আগস্ট)  সকাল সাড়ে দশটার দিকে পার্বতীপুর তিলাই নদী রেলপথের  রেলব্রিজে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম মর্জিনা বেগম (৬০)।
তিনি চিরিরবন্দর উপজেলার রানীর বন্দর নশরত পুর  গ্রামের মৃত মজিদ আলীর স্ত্রী। অপরজন একই গ্রামের সাথীয়ার রহমানের মেয়ে  সাথী (৮)।

জানা যায় তারা পার্বতীপুর পৌরসভা ধীন নামাপাড়া মেয়ে জামাই বাড়িতে বেড়াতে এসেছিলেন ওখান থেকে ফেরার পথে সাত আটজনের একটি দল রেলওয়ে ব্রিজ পারের সময়
ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস যাওয়ার সময় সেতু পার হচ্ছিলেন
সে সময় সবাই রেলওয়ে ব্রীজ থেকে নেমে পড়লেও ওই দুই ব্যক্তি ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার হচ্ছিল ।
পরে ট্রেনের ধাক্কায় তারা সেতু থেকে রেল লাইনে  ছিটকে পড়ে নিহত হন ।

এলাকাবাসী জানান, পার্বতীপুর তিলাইনদীর উপরে ব্রীজটি পারা-পার ঝুকি পূর্ণ হওয়ায় হর-হামেশাই এরকম দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা।
রেলওয়ে কর্তৃপক্ষের নিকট  তাদের দাবি ব্রীজটির পাশ দিয়ে একটি ফুট ব্রিজ স্থাপন করলে এ ধরনের ঘটনা ঘটবে না বলে তারা জানান।

এ ঘটনার খবর পেয়ে প্রথমে পার্বতীপুর রেলওয়ে পুলিশ পরে  দিনাজপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনা স্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তন ছাড়াই মরদেহ দুটি স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর