March 24, 2026, 3:40 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কফিগুঁড়ো যখন ভালো সার!

লাইফস্টাইল ডেস্কঃ

রোজ সকাল যার কফি-চা ছাড়া শুরুই হয় না, তাকে কিন্তু একভাবে সবুজ সচেতন বলা চলে। কারণ যখন জারভর্তি কফিগুঁড়ো রয়েছে রান্নাঘরে, তখন শরীরের সঙ্গে বাগানকে চাঙ্গা করার প্রাকৃতিক শক্তিও রয়েছে। কফিগুঁড়োতে রয়েছে ১ দশমিক ৪৫ শতাংশ নাইট্রোজেন। এতে আরো রয়েছে ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম ও অন্যান্য খনিজ। বাড়ির বাগানে কফিগুঁড়োর কয়েকটি ব্যবহার জেনে রাখুন—

অনেকে প্রাকৃতিক সার হিসেবে গাছের গোড়ায় চা পাতা ব্যবহার করেন। ঠিক একই উপায়ে উচ্ছিষ্ট কফিগুঁড়ো একটি পাত্রে জমাতে থাকুন। পাত্রের গায়ে লিখে রাখুন ‘নাইট্রোজেনের মূল্যবান উৎস’! তাছাড়া পাত্রে পানি নিয়ে তাতে কফিগুঁড়ো মিশিয়ে সারারাত রেখে দিন। পরদিন বাগানে ও বারান্দার গাছে তরল সার হিসেবে ব্যবহার করুন।

কফিগুঁড়ো সরাসরি গাছের গোড়ার মাটিতে ছড়িয়ে দেয়া যেতে পারে। অথবা উপরের কয়েক ইঞ্চি মাটি তুলে কফিগুঁড়ো ছড়িয়ে আবার মাটি দিয়ে ঢেকে দেয়া যায়। কফিগুঁড়ো অম্লস্বাদের বলে তা বাগানে শামুক ও অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব কমাতে সহায়তা করে। তাছাড়া বাগানে কফিগুঁড়ো ছড়িয়ে দিলে পোষা বিড়ালটিও গাছের কোনো ক্ষতি করবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর