April 16, 2026, 6:51 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহীর মোহনপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফিরোজ আলম, রাজশাহী (মোহনপুর) প্রতিনিধি:
রাজশাহীর মোহনপুরে জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“ উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গরবো সমাজ সেবায়” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সোমবার (২ জানুয়ারী) মোহনপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী সমাজকল্যা সংস্থাসমূহ মোহনপুর সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কহ্মে বেলা ১১.০০ ঘটিকায়
উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা এর সভাপতিত্বে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান,
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, বিশেষ অতিথি  ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মেহবুব হাসান রাশেল, মহিলা ভাইস-চেয়ারম্যান সানজিদা রহমান,
উক্ত সভায় উপস্থিত ছিলেন,
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রিয়াংকা দাস,
উপজেলা কৃষি অফিসার
রহিমা খাতুন, উপজেলা সিনিয়র-মৎস্য অফিসার রফিকুল ইসলাম,
শতফুল বাংলাদেশ (এন জি ও) সিনিয়র উপ-পরিচালক
আবু সাইঈ, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা (এন জি ও) কালচারাল ম্যানেজার ইমরুল আসাদ, আরএসডিপি রাজশাহী সোশ্যাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালক জাহাঙ্গীর আলম,
মোহনপুর দোয়েল সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বাবুল হোসেন (বাবু)।
এ সময় বক্তারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন মূলক দিক তুলে ধরেন যেমন সমাজের হতদরিদ্রদের চিকিৎসার জন্য এককালীন  আর্থিক অনুদান, এতিমখানার শিহ্মার্থীর জন্য আর্থিক সহায়তা, আদিবাসী শিহ্মার্থীর জন্য আর্থিক সহায়তা,  শারীরিক প্রতিবন্ধীদের ভাতা, বিধবাভাতা, বয়স্কভাতা উল্লেখযোগ্য।
আরও উপস্থিত ছিলেন  মাদক, জঙ্গিবাদ, নাশকতারোধ, ইভটিজিং ও নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, মোহনপুর, রাজশাহী আহ্বায়ক ও মোহনপুর প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক  সচেতনকর্মী ফিরোজ আলম
উপজেলা সমাজসেবা অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আল এমরান সরকার, উপজেলা সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী রফিকুল ইসলাম সহ-উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মচারী বৃন্দ, বিভিন্ন এতিমখানা শিহ্মা প্রতিষ্ঠানের শিহ্মক-শিহ্মার্থী নিবাসী, সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী নারী পুরুষ ও শারীরিক প্রতিবন্ধী’রা প্রমুখ।
এ অনুষ্ঠান শেষে ১০জন শারীরিক প্রতিবন্ধীদের মাঝে সুদ মুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয় এবং চলাচলে  অক্ষম ব্যক্তিদেরকে ১১ সেট হুইল চেয়ার বিতরণ করা হয়,
অনুষ্ঠানটি পরিচালনা করেন
গ্রামীণ উন্নয়ন ও সংহতি সংস্থা সভাপতি  হাসানুজ্জামান আরিফ।
Share Button

     এ জাতীয় আরো খবর