April 16, 2026, 7:03 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহী র‍্যাবের অভিযানে ০৩ মাদক কারবারিকে গ্রেফতার

এস আর,সোহেল রানা(রাজশাহী)তানোর প্রতিনিধিঃ-
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ হেরোইন এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য মঙ্গলবার ১০ জানুয়ারি ২০২৩ ইং তারিখ রাত্রী-০০.৩০ ঘটিকায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় যথাক্রমে, (ক) হেরোইন-৪৩৭ গ্রাম, (খ) মোবাইল ফোন-০৩টি, (গ) সীমকার্ড-০৩টি, (ঘ) নগদ- ৬০০০/-টাকা উদ্ধার মূলে জব্দ করতে সক্ষম হন।
অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো- ১/ মোঃ রমজান আলী (২৫), পিতা- মোঃ এমরান আলী, সাং- বিদিরপুর বারোমাইল, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী, ২/ মোঃ জিহাদ আলী (২০), পিতা- মোঃ শফিকুল ইসলাম, সাং- নিচুধুমি, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ, ৩। মোছাঃ শেফালী বেগম (৫২), স্বামী- মোঃ এমরান আলী, সাং- বিদিরপুর বারোমাইল, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ যাত্রীবেশে রাজশাহী রেলস্টেশনের সম্মুখভাগে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে ঘটনাস্থল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন রাজশাহী রেলওয়ে স্টেশনের রেলওয়ে বাউন্ডারীর উত্তর পার্শ্বে গাড়ী পার্কিং এলাকায় পুর্ব-পশ্চিম লম্বা-লম্বি ওয়াল সংলগ্ন দুই ল্যাম্প পোষ্টের মাঝ বরাবর স্থানে পোঁছামাত্রই র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই ০২জন পুরুষ ব্যক্তিকে এবং নারী র‍্যাব সদস্যের সহায়তায় ০১জন মহিলাকে আটক করতে সক্ষম হন।
এই ঘটনায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা যাবে। আজ মঙ্গলবার (১০ জানুয়ারি ২০২৩ ইং) র‍্যাব-৫, সিপিসি রাজশাহী ক্যাম্প কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর