April 24, 2026, 5:26 am

সংবাদ শিরোনাম
রংপুর পীরগাছার দেউতিহাট ইজারা নিয়ে নয়-ছয় ওয়ার্ডে কাউন্সিলর পদে শীর্ষ অবস্থানে আলমগীর হোসেন ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর

এক দিন এক রাত ভ্যান চালিয়ে সিলেট থেকে ঢাকার সমাবেশে দু’জন

এইচ এম অভিঃ-

mostbet
টানা ২৪ ঘণ্টা ভ্যান গাড়ি চালিয়ে সিলেট থেকে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশে এসেছেন দলটির দুই কর্মী। তাদের একজনের নাম স্বাধীন (৫৫), আরেকজন মো. ইলিয়াস (৫০)।

সমাবেশস্থল গোলাপবাগ মাঠের বাইরে সড়কে ভ্যান গাড়িতে বসেছিলেন তারা দুজন।, তাদের বাড়ি সিলেটের কদমতলী এলাকায়। সেখান থেকে বৃহস্পতিবার সকাল ১০টায় তারা ভ্যান গাড়ি নিয়ে ঢাকার সমাবেশের উদ্দেশ্যে রওনা হন। ইলিয়াস ক্লান্ত হয়ে পড়লে ভ্যান গাড়ি চালান স্বাধীন। এভাবেই দুজনে ভ্যান গাড়ি চালাতে চালাতে শনিবার সকাল ১০টায় পৌঁছেছেন গোলাপবাগ মাঠের সমাবেশস্থলে।

বিএনপির কর্মী পরিচয় দেওয়া এই দুজন জানান, ‘জিয়াউর রহমানকে ভালো লাগে, তাই বিএনপি করি।’

এক প্রশ্নের উত্তরে স্বাধীন বলেন, ‘দল ক্ষমতায় এলে আমাদের কেউ মনে রাখুক বা না রাখুক তাতে কিছু যায় আসে না। যতদিন বেঁচে আছি বিএনপি করব, জিয়াউর রহমানকে ভালোবাসবো।’

সিলেট থেকে নিয়ে আসা ওই ভ্যানটির দুপাশে কাঠ দিয়ে বিশেষ বেষ্টনী দেওয়া হয়েছে। তাতে টানানো হয়েছে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি। ভ্যানের ভেতরে লেপ-তোশক, বালিশ ও বিছানা দেখা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর