March 30, 2026, 6:15 am

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

বিমানবাহিনী এখন অনেক বেশি শক্তিশালী, আধুনিক ও চৌকষ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৪ সালে জাতির জনকের তৈরি করা প্রতিরক্ষা নীতিমালার ভিত্তিতে ফোর্সেস গোল প্রণয়ন করে তা বাস্তবায়ন করছে সরকার। ফলে আজকের বিমান বাহিনীর অবকাঠামো, রণকৌশল ও প্রযুক্তির দিক থেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আধুনিক ও চৌকষ।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে যশোরে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় সারাবিশ্বেই মন্দা দেখা দিয়েছে। তবে এ মন্দা থেকে যেন উত্তরণ ঘটাতে পারি, সেজন্য আমরা যথেষ্ট সজাগ আছি। আমাদের অর্থনীতি যথেষ্ট গতিশীল আছে, নিরাপদ আছে বলেও জানান সরকার প্রধান।

এ সময় যশোরে বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ নীতিতে বিশ্বাস করি। কিন্তু তারপরও দক্ষতার দিক থেকে প্রশিক্ষণ নিয়ে  উৎকর্ষতা বজায় রেখে চলতে হবে।

বিমান বাহিনীর ৮১তম বাফা কোর্স ও ডিরেক্ট অ্যান্ট্রি কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে এর আগে যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে বক্তব্য দেন তিনি।

এদিকে বিকেলে যশোরের জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রায় আড়াই বছর পর জেলা পর্যায়ে তার রাজনৈতিক এ জনসমাবেশকে ঘিরে যশোরে সাজসাজ রব, প্রস্তুত মঞ্চও। ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রুখে দেয়ার’ বার্তা দিতে প্রস্তুত ক্ষমতাসীন আওয়ামী লীগ। যশোরের জেলা স্টেডিয়ামে এ জনসমাবেশে যোগ দেয়ার আগে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর