April 20, 2026, 6:41 pm

mostbet
সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

তানোরে ককটেল বিস্ফোরণ ও উদ্ধার আতঙ্কিত এলাকাবাসী!

এস আর,সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল থেকে আরও ৫টি অবিস্ফোরিত তাজা ককটেল ও লাঠি সোডা উদ্ধার করে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে উপজেলা ডাকবাংলো মাঠে মঞ্চের আশপাশে এ ঘটনা ঘটে। হঠাৎ করে উপজেলা সদর জায়গা থেকে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পুরো উপজেলা ক্যাম্পাস এলাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা ডাকবাংলো মাঠে হঠাৎ করে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এসময় স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। এহেন খবরে ঘটনাস্থল থেকে আরও ৫টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এছাড়াও ককটেলের খোসা ও ৭টি লাঠি উদ্ধার করা হয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ডাকবাংলো মাঠে বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত থানায় ফোন দেন। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলের বিস্ফোরিত খোসা ও পাঁচটি ককটেল সহ বাঁশের লাঠি উদ্ধার করা হয়। ওসি আরও জানান, এঘটনায় অভিযান চলছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর