March 23, 2026, 3:42 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গংগাচড়ায় ৬ মাস ধরে বন্ধ রাস্তা চরম ভোগান্তিতে ১৫টি পরিবার

মোঃ আফ্ফান হোসাইন আজমীর, গংগাচড়া(রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গংগাচড়া ১৫টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা ছয় মাস ধরে বন্ধ করে রাখার অভিযোগ রয়েছে। এতে পরিবারগুলোর সদস্যরা চরম ভোগান্তিতে পড়েছেন। 

ঘটনাটি ঘটেছে উপজেলার বড়বিল ইউনিয়নের উত্তর পানাপুকুর মালিপের বাজার সংলগ্ন নগরবন্দ গ্রামে।

রাস্তা বন্ধ ঘটনার প্রতিকার চেয়ে গত ১৩ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) পরিবারগুলোর সদস্যদের স্বাক্ষরিত একটি আবেদনপত্র প্রদান করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, নগরবন্দ গ্রামের আইয়ুব আলীর বাড়ি থেকে খেজামুদ্দিনের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ গজ দৈর্ঘ্যের কাঁচা রাস্তা দিয়ে ২৫ বছর ধরে ১৫টি পরিবারের লোকজন যাতায়াত করছিলেন। ছয় মাস আগে স্থানীয় শফিকুল ইসলাম সিরাজী এবং তার স্ত্রী ফরিদা বেগম ও বোন অমিছা বেগম ওই রাস্তায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এতে ওই ১৫টি পরিবারের লোকজন যাতায়াতে ভোগান্তিতে পড়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য, পুলিশ বেড়া সরিয়ে নিতে বললেও তারা তা তোলেননি।
অভিযোগকারী কহিনুর বেওয়া বলেন, রাস্তাটি বন্ধ করায় তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। ওই রাস্তায় তাদের কেনা দুই শতক জমি আছে। এরপরও এটি বন্ধ করে রাখা হয়েছে। তিনি দ্রুত রাস্তা থেকে বেড়া অপসারনে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেছেন।
অপর অভিযোগকারী খেজা মাহামুদ বলেন, ২৫ বছর ধরে ওই রাস্তা দিয়ে চলাচল করি। এটি বন্ধের কারণে হাট-বাজারে যাতায়াত করতে পারছি না। কেউ অসুস্থ হলে চিকিৎসা কেন্দ্রে নিতে পারছি না। সন্তানদের বিদ্যালয়ে যাতায়াতে কষ্ট হচ্ছে।
রাস্তা বন্ধের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ওপর চড়াও হয়ে ফরিদা বেগম বলেন, এ নিয়ে কী কথা বলব? আপনারা যা পারেন তা-ই লিখে দেন।
এ বিষয়ে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দীন বলেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর