March 24, 2026, 12:12 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গরুর মাংসের শুঁটকি ভুনার রেসিপি

লাইফস্টাইলঃ

কোরবানি ঈদের পর অনেকেই গরুর মাংসের শুঁটকি করেন। বেশ কয়েকদিন ধরে রোদে শুকিয়ে তৈরি করা হয় মাংসের শুঁটকি। এভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় মাংস।

এটি মূলত গরুর মাংস সংরক্ষণের প্রাচীন পদ্ধতি। যা এখনো অনুসরণ করেন অনেকেই। এতে মাংসের স্বাদ মোটেও পরিবর্তন হয় না, বরং খেতে আরও ভালো লাগে।

গরুর শুঁটকি ভুনা অনেকেরই প্রিয় খাবার। চলুন তবে জেনে নেওয়া যাক সুস্বাদু এই পদের রেসিপি-

উপকরণ

১. গরুর মাংসের শুটকি আধা কেজি
২. পেঁয়াজ কুঁচি ১ বাটি
৩. রসুন বাটা ১ টেবিল চামচ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. মরিচ গুঁড়া ১ চা চামচ
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. ধনিয়া গুঁড়া ১ চা চামচ
৮. জিরা বাটা/ জিরা গুঁড়া আধা চা চামচ
৯. কাঁচা মরিচ বাটা ২ চা চামচ
১০. এলাচ ৩টি
১১. দারুচিনি টুকরা ৩টি
১২. রসুনের কোয়া ৫/৬টি
১৩. তেল ১/৩ কাপ ও
১৪. লবণ পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে গরুর মাংসের শুঁটকি গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিন। এরপর প্রেশার কুকারে সামান্য পানি দিয়ে চুলায় বসিয়ে ৭-৮টা সিটি দিলে নামিয়ে পানি ঝরিয়ে নিন।

এবার একটি প্যানে মসলাগুলো ভেজে নিন। অনেকে রসুনের কোয়া বাগাড়ে দিতে পছন্দ করেন, যদি রসুনের গন্ধ ভালো লাগে তাহলে আস্ত রসুনই দিতে পারেন।

এরপর এতে পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ মসলা দিয়ে কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে গরুর শুঁটকি দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখুন।

পানি শুকিয়ে মাংসের উপরে তেল উঠে এলে নামিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের শুঁটকি

Share Button

     এ জাতীয় আরো খবর