March 21, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

দুরন্ত আর্জেন্টিনা হারিয়েছে ইতালিকে

খেলা ডেস্কঃ

দারুণ খেললেন লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। মাঠের লড়াইয়ে উজ্জ্বল থেকে দুজনেই ছড়ালেন ফুটবল জাদু। সুবাদে ওয়েম্বলির ফাইনালিসিমায় দুরন্ত আর্জেন্টিনা হারিয়েছে ইতালিকে।ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে নতুন করে শুরু করা পুরনো এ প্রতিদ্বন্দ্বিতায় সেলেসাওরা জিতেছে ৩-০ গোলে।

এ জয়ে টানা ৩২ ম্যাচ অজেয় রইল আর্জেন্টিনা। এবং সেটা ২০১৯ সালের জুন থেকে।মেসি নিজে গোল না করলেও সতীর্থদের দুটি গোলে সহায়তা করেছেন। লাউতারো মার্টিনেজের ওপেনিং গোলে অ্যাসিস্ট করেন এ ফুটবল জাদুকর। পরে মার্টিনেজের সহায়তায় গোল করেন ডি মারিয়া।

ইনজুরি টাইমে মেসির অ্যাসিস্টে জয়ের ব্যবধান ৩-০ তে নিয়ে যান বদলি হিসেবে মাঠে নামা পাওলো দিবালা।ইতালিয়ান ডিফেন্ডার জর্জিও চিয়েল্লিনি খেলেন এ ম্যাচের প্রথমার্ধে। এটি ছিল তার ১১৮তম ও শেষ আন্তর্জাতিক ম্যাচ।

দুই মহাদেশীয় চ্যাম্পিয়নদের মধ্যে ২৯ বছরের মধ্যে প্রথম বারের মতো হলো এ লড়াই। ১৯৮৫ (ফ্রান্স) ও ১৯৯৩ (আর্জেন্টিনা) সালে হওয়া আর্তেমিও ফ্রাঞ্চি কাপ নতুনভাবে শুরু হলো কনমেবল-উয়েফা চ্যাম্পিয়নস কাপ-ফাইনালিসিমা মাধ্যমে।

Share Button

     এ জাতীয় আরো খবর