March 24, 2026, 1:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ক্ষমতা হারানোর ভয়ে সরকার নার্ভাস হয়ে গেছে: মির্জা ফখরুল

ক্ষমতা হারানোর ভয়ে সরকার নার্ভাস হয়ে গেছে। খালেদা জিয়াকে নিয়ে দ্বায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেয়া হচ্ছে। খালেদা জিয়াকে নিয়ে কটুক্তির জন্য ক্ষমা চান নয়তো জনগণের প্রতিরোধে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না। জনগণ টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামাবে।

বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবে এই বিক্ষোভ সমাবেশ হয়।

তিনি আরও বলেন, পদ্মা সেতু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়, জনগণের পকেটের টাকা নিয়ে করা হয়েছে। পদ্মাসেতু করতে জনগণের কাছ থেকে কত টাকা নিয়েছেন, কোথায় কোথায় খরচ করছেন জনগণের কাছে তুলে ধরুন।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে ফখরুল বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ। দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন। নয়তো তার জীবন হুমকির মুখে পড়বে। সময় থাকতেই খালেদা জিয়াকে মুক্তি দিন। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগ করুন।

Share Button

     এ জাতীয় আরো খবর