April 9, 2026, 3:21 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ঈদের দিনে বজ্রপাতে ৪ জেলায় ৬ জনের মৃত্যু

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

ঈদের দিনে কালবৈশাখির সময় বজ্রপাতে টাঙ্গাইলসহ ৪ জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে টাঙ্গাইলের কালিহাতীতে ২ স্কুল ছাত্রসহ মারা গেছেন ৩ জন। মঙ্গলবার সকালে উপজেলার হাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈদের নামাজে যোগ দেয়ার আগে নতুন ধলেশ্বরী নদীতে কয়েকজন গোসলে নামে। এসময় বজ্রপাত হলে আহত হন ৫ জন। গুরুতর অবস্থায় আরিফুল, ফয়সাল ও মোস্তফাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে, মেহেরপুর সদরের মনোহরপুর গ্রামে ঈদ জামাতে যোগ দিতে যাওয়ার সময় বজ্রপাতে দুই ভাই রাজ্জাক ও মন্টু আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পর বড় ভাই রাজ্জাককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এছাড়া, হবিগঞ্জের আজমীরিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুজনের মৃত্যু হয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর