April 10, 2026, 5:17 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ঈদের পরই বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন শুরু

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

ঈদের পরে সারা দেশে শুরু হচ্ছে করোনা টিকার বুস্টার ডোজের বিশেষ ক্যাম্পেইন। এতে দুই কোটি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য স্বাস্থ্য বিভাগের। বুস্টার ডোজের এ কর্মসূচি চলবে সপ্তাহব্যাপী।

গত বছরের ফেব্রুয়ারিতে দেশে শুরু হয় করোনার টিকাদান। এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছে মোট জনসংখ্যার ৭৫ ভাগ আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৬৮ ভাগ। কিন্তু বুস্টার ডোজ পেয়েছে মাত্র ৭ ভাগ মানুষ।

দ্বিতীয় ডোজ নেয়ার কমপক্ষে ৬ মাস পর নিতে হয় বুস্টার ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, দুই কোটির বেশি মানুষের বুস্টার ডোজ নেয়ার সময় হয়েছে।

তবে টিকায় আগ্রহ কমেছে মানুষের। এখন দিনে এক লাখেরও কম মানুষ বুস্টার ডোজ নিচ্ছে। তাই আলাদা করে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

সারা দেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত চলবে বুস্টার ডোজ টিকা কর্মসূচি। যেসব কেন্দ্রে ফাইজারের টিকার সংরক্ষণের ব্যবস্থা নেই সেখানে দেয়া হবে অক্সফোর্ডের টিকা।

দেশে এ পর্যন্ত করোনার টিকা এসেছে প্রায় ৩০ কোটি ডোজ। ৬ ধরনের টিকার মধ্যে বুস্টার হিসেবে দেয়া হচ্ছে অক্সফোর্ড, মডার্না ও ফাইজার। এই তিন ধরনের টিকার মজুত আছে প্রায় আড়াই কোটি।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর