April 20, 2026, 2:26 am

সংবাদ শিরোনাম

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ২০২ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব; মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।

এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” ¯েøাগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

mostbet

এরই ধারাবাহিকতায় অদ্য ১৮ মার্চ ২০২২ খ্রিঃ তারিখ বিকাল ১৬:০৫ ঘটিকা হতে ১৬:৪৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া পলাশপুর এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৬,০৬,০০০/- (ছয় লক্ষ ছয় হাজার) টাকা মূল্যের ২০২ (দুইশত দুই)  বোতল ফেনসিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সালমান (২৫) বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার, ০২টি মোবাইল ফোন ও নগদ- ১২৫০/- (এক হাজার দুইশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর