April 14, 2026, 1:45 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা
খারকিভে রুশ ছত্রীসেনা নেমেছে

বিমান থেকে নামছে রুশ ছত্রীসেনা

আন্তর্জাতিক ডেস্ক: 

mostbet

ইউক্রেনের অবরুদ্ধ দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আকাশপথে রুশ হামলা শুরু হয়েছে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে। রাশিয়ার ছত্রীসেনারা (প্যারাট্রুপার) খারকিভে অবতরণ করেছে। অবরুদ্ধ খারকিভ দখলের চেষ্টায় সেখানে রুশ ছত্রীসেনাদের অবতরণের আগের খবর ইউক্রেনের সামরিক বাহিনী বুধবার সকালে নিশ্চিত করেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর মতে, খারকিভ এবং আশপাশের অঞ্চলে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করার পর রুশ বিমান সেনাদের হামলা শুরু হয়। তাদের বিবৃতিতে আরো বলা হয়েছে, রাশিয়ার সেনারা একটি আঞ্চলিক সামরিক হাসপাতালে আক্রমণ করেছে এবং সেখানে লড়াই চলছে।শহরটির সর্বত্রই সংঘর্ষ চলছে। এ অবস্থায় ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, মূলত খারকিভের এমন কোন জায়গা নেই যেখানে গোলা হামলা চালানো হয়নি।

এদিকে কৃষ্ণসাগর তীরবর্তী খেরসন শহরটি মঙ্গলবার ঘিরে রেখে রুশ সেনারা প্রবেশমুখে তল্লাশিচৌকি বসিয়েছিল। ইতোমধ্যে তারা রেলওয়ে স্টেশন ও বন্দর দখলে নিয়েছে। নগরীর মেয়র ইগর কলিখায়েভের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম এ খবর জানায়। এদিকে আজভ সাগর তীরবর্তী বন্দর নগরী মারিওপুলে মঙ্গলবার রুশ হামলায় কয়েক’শ বেসামরিক লোক আহত হয়েছে বলে নগরীর মেয়র ভাদিম বয়েশেংকো জানিয়েছেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় বলছে, তারা বেলারুশ থেকেও হামলার আশংকা করছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, বেলারুশের সৈন্যদের উচ্চ সতর্কাবস্থায় এবং ইউক্রেন সীমান্তের কাছাকাছি জড় করা হয়েছে। মন্ত্রণালয় আরো বলছে, গত ২৪ ফেব্রুয়ারি রুশ হামলা শুরুর পর থেকে রাশিয়া বেলারুশের সীমান্ত থেকে পদ্ধতিগতভাবে ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।

Share Button

     এ জাতীয় আরো খবর