April 22, 2026, 2:45 pm

সংবাদ শিরোনাম
রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের শপিং কমপ্লেক্স, সংকুচিত সদস্যপদ আর বিস্তৃত ক্ষমতার এক অনুসন্ধান গাজীপুরে ব্যক্তি মালিকানাধীন জমি বন বিভাগের গেজেট থেকে অবমুক্তি প্রয়োজন রামুতে গাঁজাসহ দম্পতি আটক কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক

প্রতি পিস লুঙ্গির দাম ৬৯.৯৯ ইউরো : দক্ষিণ এশিয়ায় তোলপাড়!

অনলাইন ডেস্কঃ

mostbet

দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পুরুষদের পছন্দের অন্যতম পোশাক লুঙ্গি। এখন এটাকে কিছুটা হেয় চোখে দেখা হলেও গ্রামগঞ্জে এর যথেষ্ট কদর রয়েছে। কিন্তু সেই লুঙ্গিই এবার জায়গা করে নিয়েছে নামী স্প্যানিশ ফ্যাশন ব্রান্ড ‘জারা’র ক্যাটালগে? যদিও তারা এর নাম দিয়েছে স্কার্ট। এ নিয়ে তর্ক-বিতর্ক আর বিদ্রুপের ঝড় বয়ে যাচ্ছে টুইটারে-ফেসবুকে। আর তার কারণ দাম। খবর বিবিসির।

ফ্যাশন ব্রান্ড জারা একটি লুঙ্গি বিক্রি করছে ৬৯.৯৯ ইউরোতে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৭ হাজার ২৬৩ টাকা। আর এমন খবরে ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, কম্বোডিয়া, মিয়ানমার ও থাইল্যান্ডে শোরগোল পড়ে গেছে বলে জানিয়েছে কলকাতা টোয়েন্টিফোর।

একটি টুইটে লিখেছে, “জারার এই নতুন স্কার্টের দাম কীভাবে ৭০ ইউরো হতে পারে? যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলিতে একে লুঙ্গি বলা হয়, দাম ১ ইউরোরও কম।”

অন্য একজন ভারতীয় টুইটারে লিখেছে, “ফ্যাশন পাগল হয়ে গেছে। ৬ হাজার রুপিতে লুঙ্গি!” একজন এমনও জানিয়েছে, “আমার বাবার লুঙ্গি ৩ পাউন্ডের থেকেও কম (বাংলাদেশি মুদ্রায় ৩৫০ টাকার চেয়েও কম)।”

বিবিসি জানিেছে, জারা’র ক্যাটালগে এই পোশাক দেখে অনেকেই তাদের বিস্ময় চেপে রাখতে পারছেন না। যে পোশাকটি পুরুষদের পোশাক হিসেবে দেখতে অভ্যস্ত সবাই, বাবা-চাচারা যে পোশাক পরেন, সেটি কিভাবে মেয়েদের ফ্যাশন হয়ে উঠলো, সেই প্রশ্ন অনেকের।

আর এই ‘লুঙ্গি’কে ‘স্কার্ট’ নামে চালিয়ে যে দামে বিক্রি করা হচ্ছে, সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে চোখ কপালে তুলছেন অনেকে। আবার পুরুষদের পোশাক লুঙ্গিকে এভাবে ‘স্কার্ট’ নামে চালিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। তাদের প্রশ্ন, কেন ‘জারা’ একটিবারের জন্যও কোথাও উল্লেখ করলো না এই পোশাকের আসল নাম বা কোথা থেকে এই ফ্যাশনের অনুপ্রেরণা তারা পেয়েছে!

অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এভাবে ভিন্ন নামে বাজারজাত করে চড়া মূল্যে বিক্রি করে মুনাফা লোটা কতটা নৈতিক, সেই প্রশ্ন তুলেছেন অনেকে।

Share Button

     এ জাতীয় আরো খবর